বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি (সুবর্ণজয়ন্তী), শিশু অধিকার দিবস এবং বিশ্ব শিশু সপ্তাহ-২০২৬ উপলক্ষ্যে দিনাজপুরে আয়োজিত দুই দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ৮ অক্টোবর ২০২৬ জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
বাংলাদেশ শিশু একাডেমি দিনাজপুর জেলা শাখার শিশু বিষয়ক কর্মকর্তা মুহঃ আব্দুল ওয়াহেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা শিক্ষা অফিসার খন্দকার মোঃ আলাউদ্দিন আল আজাদ। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক মোঃ শাহনেওয়াজ এবং সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক শুভ রায়সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে গত ৬ ও ৭ অক্টোবর ২ দিনব্যাপী শিশু একাডেমি প্রাঙ্গণে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার অন্তর্ভুক্ত বিষয়গুলো ছিলো বক্তৃতা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সংগীত প্রতিযোগিতা, শিশু বিকাশ ও প্রাক-প্রাথমিক শিশুদের ছড়া পাঠ, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীসহ শুভেচ্ছা পুরস্কার হিসেবে সর্বমোট ১০০ জন কৃতি শিক্ষার্থীর মাঝে আনুষ্ঠানিকভাবে স্মারক ও পুরস্কার বিতরণ করা হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন