দিনাজপুর জেলা কারাগারে অন্তরীণ এক নারী হাজতি দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। নবজাতক ও মায়ের সুস্থতা এবং কল্যাণ কামনায় দিনাজপুর জেলা কারাগার কর্তৃপক্ষ তাঁদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।
এ উপলক্ষে দিনাজপুর জেলা কারাগারের জেল সুপার মোঃ মাইন উদ্দিন ভূঁইয়া, জেলার সিরাজুস সালেহীন এবং ডেপুটি জেলার খাতুনে জান্নাতের সৌজন্যে নবজাতক ও মায়ের জন্য উপহারসামগ্রী প্রদান করা হয়।
কারা কর্তৃপক্ষের এ উদ্যোগে মানবিকতা, দায়িত্ববোধ ও সহমর্মিতার ইতিবাচক দৃষ্টান্ত ফুটে উঠেছে। কারাগার কেবল শাস্তি প্রদানের স্থান নয়, বরং অন্তরীণ ব্যক্তিদের প্রতি মানবিক আচরণ ও কল্যাণ নিশ্চিত করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
নবজাতকের আগমনে মা ও তাঁর পরিবারের জীবনে বয়ে আসুক শান্তি, সুস্বাস্থ্য ও অনাবিল আনন্দ,এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন