সমাজকল্যান এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা: এজেডএম জাহিদ হোসেনের আন্তরিক প্রয়াস নারীদের জনশক্তিতে পরিনত করার উদ্যোগে ডিভির সেলাই প্রশিক্ষনটি সহায়ক ভুমিকা রাখতে। এমনই প্রত্যাশা ব্যক্ত করেছেন বিরামপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল আউয়াল।
শুক্রবার সকাল ১১টায় বেসরকারী উন্নয়ন সংস্থা ডেভেলপ দ্যা ভিলেজ (ডিভি)র বিনামূল্যে কেটরা উচ্চ বিদ্যালয়ে সেলাই প্রশিক্ষনের শুভ উদ্বোধন শেষে প্রধান অতিথির ভাষনে তিনি একথা বলেন।
ডেভেলপ দ্যা ভিলেজ (ডিভি)র নির্বাহী পরিচালক এডভোকেট (প্র,বি) মোরশেদ মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে সেলাই প্রশিক্ষক হাসনা আকতার সেলাই প্রশিক্ষণাথী (সুবিধাবঞ্চিত দরিদ্র ও হতদরিদ্র নারী, কিশোরী ও বেকার যুবতীদের নারী) কে অতিথিদের সাথে পরিচয় করে দেন। বিশেষ অতিথি ছিলেন, কেটরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী মাসুদ রিবেল।
প্রশিক্ষনের তাৎপর্য তুলে ধরে অধ্যাপক সাইদুর রহমান বলেন, সমাজকল্যান মন্ত্রী মহোদয়ের নারীকে সম্পদে রূপান্তর পদযাত্রায় ডিভির আয়োজনে বিনামূল্যে সেলাই প্রশিক্ষনের উদ্যোগটি সময়োপযোগী। এখান থেকে সুবিধাবঞ্চিত দরিদ্র ও হতদরিদ্র নারী, কিশোরী ও বেকার যুবতীদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির গতি বাড়বে। তবেই সম্ভব - নারী যখন কর্মদক্ষ, পরিবার তখন সমৃদ্ধ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন