যাদের কিছু নাই-যাদের কেউ নাই, তাদের সাথে আমরা”এই প্রতিপাদ্য কে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে নারীর ক্ষমতায়ন ও অধিকার বিষয়ে ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ)সহযোগিতা জননারী ঐক্য পরিষদের রাণীশংকৈল-পীরগঞ্জ সংসদীয় এলাকার আয়োজনে পীরগঞ্জ প্রেসক্লাব হল রুমে এই সভা হয়।
এসময় বক্তব্য দেন সিডিএ আঞ্চলিক সমন্বয়কারী স্বদেশ চন্দ্র রায়, সিডিএ ইউনিট ব্যবস্থাপক মমতা ঘোষ, সভা প্রধান রফিকা বেগম, সংস্থার ইউনিট ব্যবস্থাপক ডালিম হোসেন সহ আরো অনেকে।
আলোচা সভায় নারীদের নিরাপত্তার নিশ্চিত করুন, প্রকৃত দরিদ্র মানুষেরা মাঝে ফ্যামিলিকার্ড প্রদান ও আগামী রোকেয়া দিবসে অদম্য নারি নির্বাচনে প্রকৃত নারীদের তুলে আনার আহ্বান জানান।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন