বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী ইউনিয়নে বিপর্ণা রানী (১৭) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ২ নম্বর পলাশবাড়ী ইউনিয়নের নালপাড়া গ্রামের বাসিন্দা বিপর্ণা রানী ছোটবেলা থেকেই মানসিক ও বুদ্ধিপ্রতিবন্ধী ছিলেন। বুধবার (১৯ আগস্ট) গভীর রাত থেকে বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোরের মধ্যে কোনো এক সময় বাড়ির অদূরে একটি আমগাছে উড়না পেঁচানো অবস্থায় তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান স্বজনরা। পরে তারা পুলিশে খবর দেন।
খবর পেয়ে বীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় বীরগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা (মামলা নং-৬৩, তাং-২০/০৮/২০২৬) রুজু করা হয়েছে। মামলার তদন্তভার এসআই দিনেশ চন্দ্র বর্মনের ওপর ন্যস্ত করা হয়েছে।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন