বীরগঞ্জ উপজেলায় ১৩ বছর বয়সী
এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে তার নিজ বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, উপজেলার ২ নম্বর পলাশবাড়ী ইউনিয়নের পলাশবাড়ী সাটাম মোড় এলাকায় গত ১৯ আগস্ট রাত আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে
বলে অভিযোগ করা হয়েছে। ম্মলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী কিশোরীকে তাদের বসতবাড়ি সংলগ্ন একটি মুদির দোকানের পাশের একটি কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করা হয় বলে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর ভুক্তভোগীর পক্ষ থেকে বীরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ নারী ও
শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৪)(খ) ধারায় মামলা রুজু করে।
অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত মোঃ সেলিম রেজা (৪৫)কে গ্রেপ্তার করা হয়েছে।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম জানান,
অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।
ঘটনা তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন