ঘন কুয়াশায় ঢাকা উত্তর জনপদ ছবি :বীরগঞ্জ প্রতিদিন
ঘন কুয়াশায় ঢেকে গেছে উত্তরাঞ্চল, হঠাৎ করেই ঘন কুয়াশায় ঢেকে গেছে চারপাশ। সকালে হঠাৎ করেই ঘন কুয়াশায় ঢেকে গেছে উত্তরাঞ্চলের জনপদ। ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকছে সড়ক, ফসলের মাঠ ও গ্রামাঞ্চল। কুয়াশার ঘনত্ব বেশি থাকায় দূরের কোনো কিছু স্পষ্ট দেখা যাচ্ছে না। মাঝে মাঝে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো কুয়াশা ঝরতেও দেখা গেছে। এতে জনজীবনে শীতের আমেজ আরও বেড়েছে।
সকালবেলা ঘন কুয়াশার কারণে সড়কে যানবাহন চলাচলে কিছুটা বিঘ্ন ঘটছে। দুর্ঘটনা এড়াতে চালকদের হেডলাইট জ্বালিয়ে সতর্কতার সঙ্গে গাড়ি চালাতে দেখা গেছে। অন্যদিকে, সকালে কাজে বের হওয়া শ্রমজীবী মানুষ ও সাধারণ পথচারীরা পড়েছেন কিছুটা ভোগান্তিতে।
গ্রামাঞ্চলে কুয়াশার চাদরে প্রকৃতি যেন নতুন রূপ ধারণ করেছে। ফসলের মাঠ, গাছের পাতা ও ঘাসের ওপর জমে থাকা শিশিরবিন্দু শীতের আগমনী বার্তা দিচ্ছে। শীত নিবারণে অনেকেই গরম কাপড় পরে ঘর থেকে বের হচ্ছেন।
স্থানীয় বাসিন্দারা আরিফ হোসেন জানান, হঠাৎ করে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় সকালবেলা চলাচলে কিছুটা অসুবিধা হচ্ছে। তবে প্রকৃতির এমন দৃশ্য শীতের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে।
এদিকে, দিনাজপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ২৩ নভেম্বর দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন