কালের বিবর্তনের আমাদের দেশে সোনালু গাছ তেমন দেখা যায় না। তবে এই গাছের হলুদ ফুল প্রকৃতিকে নতুন রুপে রাঙিয়ে তুলে এবং এই ফুলের অপরুপ সৌন্দর্য রাস্তার চলাচলের ক্লান্ত পথিকের সব ক্লান্তি ভুলিয়ে দেয়।হলুদ ফুলের চোখ জুড়ানো সৌন্দর্য উপভোগ করতে, ছবি তুলতে সোনালু গাছের নিচে ভীড় জমাচ্ছে তরুণ তরুণী থেকে নানান বয়সের মানুষ।
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পথে ঘাটে, গ্রামে গঞ্জে, গাছে গাছে ঝুলছে থোকায় থোকায় সোনালু ফুল যার অপরুপ সৌন্দর্যে আলোকিত করছে চারপাশের পরিবেশ সেই সাথে এর হালকা মিস্টি সুবাস ,প্রজাপতি, মৌমাছি, পাখিদেরও কাছে ডেকে আনে।
সোনালু ফুলের সৌন্দর্য উপভোগ করতে আসা তরুণী শারমায়া নাহার স্নিগ্ধা বলেন, এই ফুলটি কম বেশি এখন আর চোখেই পড়ে না আমি রাস্তা দিয়ে হেটে যাচ্ছিলাম হঠাৎ দেখতে পেলাম সোনালু ফুল খুব সুন্দর ভাবে রং ছড়াচ্ছে যা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে যায় কারণ ছোটবেলায় এই ফুল দিয়ে অনেক মালা তৈরি করে সাজগোজ করেছিলাম এখন এই ফুল খুব কমে দেখতে পাওয়া যায়।
এ ব্যাপারে মোহনপুর ইউনিয়নের সমাজসেবক আমিনুল ইসলাম জানান, সোনালু ফুল দেখে অনেকের মনে প্রশান্তি চলে আসে কিন্তু কালের বিবর্তনে এই গাছ গুলো আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে তাই বিলুপ্তি প্রায় এই গাছ নতুন করে লাগানো প্রয়োজন এবং যে গাছ গুলো এখনো টিকে আছে এই গাছগুলোর প্রতি আমাদের যত্ন নেওয়া উচিত তা না হলে নতুন প্রজন্মের কাছে এটা শুধু গল্পের মতো মনে হবে।
প্রকৃতিপ্রেমী সম্রাট আকবর বলেন, গাছগুলো পরিবেশের জন্য উপকারী ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপুর্ন ভুমিকা পালন করে। পাশাপাশি এর ফুল চমৎকার ও দৃষ্টিনন্দন হওয়ায় শোভা বর্ধনকারী হিসেবে সকলের নিকট জনপ্রিয় এবং এই গাছ থেকে ভালো মানের কাঠও পাওয়া যায়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন