দিনাজপুরের বিরামপুরে পার্কে অসামাজিক কার্যকলাপের অভিযোগে আটটি ঘর সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে পৌরশহরের এ্যাকুয়াথিম পার্কে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও তানজিনা খাতুন অভিযান পরিচালনা করেন। এসময় থানা পুলিশের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বেশকিছু দিন ধরে এ্যাকুয়াথিম পার্কের কয়েকটি ঘরে অনৈতিক কার্যকলাপ চালিয়ে আসছেন কর্তৃপক্ষ। এমন অভিযোগে সেখানে অভিযান চালানো হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় ৬টি ঘর সিলগালা করা হয়।
পার্কটির স্বত্বাধিকারী সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খায়রম্নল আলম রাজু। এ বিষয়ে জানতে চাইলে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও তানজিনা খাতুন জানান, এ্যাকুয়াথিম পার্কের ভেতরে অসামাজিক কার্যকলাপ চলছে এমন অভিযোগ কয়েকদিন ধরে আসছে। আমরা সেখানে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পেয়েছি। অভিযানকালে কাউকে উপস্থিত পাওয়া যায়নি, তবে অসামাজিক কার্যকলাপের কিছু আলামত পাওয়া গেছে। এতে আটটি ঘর সিলগালা এবং কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন