দিনাজপুরের বীরগঞ্জে সংযুক্ত আরব আমিরাতের অর্থায়নে এবং হিউম্যান এ্যাপিল বাংলাদেশ এর সহযোগিতায় দৃষ্টিনন্দন নির্মিত মসজিদের উদ্বোধন হয়েছে।
শুক্রবার ( ২ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় বীরগঞ্জ উপজেলার ৪নং পাল্টাপুর ইউনিয়নের জয়ন্তীয়া ব্রীজ সংলগ্ন দারুস সুন্নাহ ফজলুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় সংযুক্ত আরব আমিরাতের বো হামাদ ফাউন্ডেশন ফর এডুকেশন এন্ড ডেভেলপমেন্ট এর অর্থায়নে ও হিউম্যান এ্যাপিল বাংলাদেশ-এর সহযোগিতায় নির্মিত মসজিদ উদ্বোধন ও ২ই শতাধিক পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের বো হামাদ ফাউন্ডেশন ফর এডুকেশন এন্ড ডেভেলপমেন্ট এর চেয়ারম্যান কর্ণেল শেইখ আব্দুল্লাহ সালেহ মোহাম্মদ আল মুতাওয়া (হাফিযাহুল্লাহ) ও হিউম্যান এ্যাপিল বাংলাদেশ এর চেয়ারম্যান ড. নূর মোহাম্মদ।
এ ছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের আব্দুল্লাহ সালেহ মোহাম্মদ আলমুতাওয়া, হেলাল সালেহ মুহাম্মাদ আলমমুতুওয়া আলহারতী, মুহাম্মদ হানিম মুহাম্মাদ গ্রাইবান আলমহেরি দারবিশ সালেহ মুহাম্মাদ আলমুতুওয়া, সালেহ দরবেশ মুহাম্মদ, দিনাজপুর চেম্বার অব কমার্সের পরিচালক, দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা মো. রেজওয়ানুল ইসলাম রিজু।
পাল্টাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি সংযুক্ত আরব আমিরাতের বো হামাদ ফাউন্ডেশন ফর এডুকেশন এন্ড ডেভেলপমেন্ট ও হিউম্যান এ্যাপিল বাংলাদেশকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
এ সময় সংযুক্ত আরব আমিরাতের অতিথিরা খুতবা ও নামাজ পরিচালনা করেন। প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ ও মুসুল্লিরা মসজিদে জুম্মার নামাজ আদায় করেন।
উদ্বোধনের শুরুতে মাদ্রাসার মুহতামিম মোঃ শাজাহান আলী জানায়, ২০২০ সালে প্রতিষ্ঠিত মাদ্রাসাটিতে মহিলা ও পুরুষ ৩২০ জন ছাত্র/ছাত্রী শিক্ষা গ্রহণ করে। বর্তমানে মাদ্রাসাটিতে ৮৭ জন মেয়ে ও ৭৫ জন ছেলে শিক্ষার্থী আবাসিকে অবস্থান করে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন