দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সদস্য অমল কুমার দেব শর্মা'র মৃত্যুতে আইনজীবী সমিতির উদ্যোগে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে জেলা আইনজীবী সমিতির নিজস্ব মিলনায়তনে এই শোকসভা অনুষ্ঠিত হয়।
জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ এমাম আলীর সভাপতিত্বে শোকসভায় বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবুল আ'লা মাহবুবুর রহমান ভুট্টো, সিনিয়র সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, আইনজীবী ফোরাম জেলা ইউনিটের সভাপতি মোঃ আব্দুল হালিম, সিনিয়র আইনজীবী সরোজ গোপাল রায় প্রমূখ।
শোকসভায় জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি মোঃ আব্দুল হান্নান, সহ-সাধারণ সম্পাদক মোঃ তোজাম্মের হক লিটন, কোষাধ্যক্ষ মোঃ নিয়ামুল হক চৌধুরী, সমাজকল্যাণ ও ধর্মীয় সম্পাদক মোঃ তোজাম্মের হক বকুলসহ নির্বাহী কমিটির সদস্য ও অন্যান্য আইনজীবী উপস্থিত ছিলেন। শোকসভা শেষে অমল কুমার দেব শর্মা'র বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।
উল্লেখ্য, রবিবার (২০ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৬টায় এ্যাড. অমল কুমার দেব শর্মা (৪৫) চিকিৎসাধীন অবস্থায় দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে পরলোক গমন করেন। তাঁর গ্রামের বাড়ী দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গান্ডারা গ্রামে।
এদিকে অমল কুমার দেব শর্মা'র মৃত্যুতে দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ এমাম আলী ও সাধারণ সম্পাদক আবুল আ'লা মাহবুবুর রহমান ভুট্টো গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোক বার্তায় নেতৃবৃন্দ প্রয়াত অমল কুমার দেব শর্মা'র বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন