লালমনিরহাটের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মো. রবিউল ইসলাম (৩১) নামে এক স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। তিনি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) হিসেবে কর্মরত ছিলেন। রোববার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার চাপারতল তেল পাম্পসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বিকেলে কর্মস্থলে দায়িত্ব পালন শেষ করে বাড়ির উদ্দেশে রওনা হন রবিউল ইসলাম। পথে চাপারতল তেল পাম্প এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত রবিউল রংপুরের গঙ্গাচড়া উপজেলার আনুর বাজার এলাকার মৃত সাজ মিয়ার ছেলে। তাঁর মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আলী রাজিব মো. নাসের এবং কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরে মাওলা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন