দিনাজপুরের কাহারোলে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে এক ভ্যান চালকের মৃত্যুর খবর পাওয়া গেছে। কাহারোল উপজেলা সদরের মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহিদুজ্জামান সরকার লিমন ও ভ্যান চালকের ছেলে মোঃ বেলাল হোসেন জানান, ২ সেপ্টেম্বর সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের হাতিশা গ্রামের মৃত কছিম উদ্দীনের ছেলে জয়নাল আবেদীন (৬৯) নিজ বাড়ির অদূরে খরচন্দা গ্রামের বড় পখরা নামক পুকুরে প্রতি দিনের ন্যায় ওই দিন সকাল বেলায় পুকুরে গোসল করতে গিয়ে আর বাড়িতে ফিরে আসেনি সে। ওই পুকুর পাড়ের স্থানীয় লোকজনেরা পুকুরের পানিতে জয়নাল আবেদীনের লাশ ভাসতে দেখে, তাৎক্ষণিক তারা জয়নাল আবেদীনের বাড়িতে সংবাদ দিলে বাড়ির লোকজনসহ এলাকাবাসী তাকে মৃত অবস্থায় পুকুরের পানি থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। ওইদিন বেলা আড়াইটার দিকে হাতিশা গ্রামের পাশের্ব খরচন্দা গ্রামে সার্বজনীন করবস্থানে লাশের নামাজের জানাযা শেষে তার লাশ দাফন করা হয়েছে বলে তারা জানান। তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন