দিনাজপুরের কাহারোল উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের জগন্নাথপুরে মাদক নির্মূল কমিটির উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় মাদকের ভয়াবহতা, এর ক্ষতিকর প্রভাব এবং মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। বক্তারা মাদক প্রতিরোধে পরিবার, সমাজ, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা বাদশা, কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেদা খাতুন মীম, সিনিয়র সার্কেল অফিসার (কাহারোল- বোচাগঞ্জ) মো. মনিরুজ্জামান এবং কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিমুর রহমান।
এ সময় বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন