‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানে দিনাজপুরের খানসামা উপজেলায় জাতীয় মৎস্য পক্ষ (১৬–৩০ আগস্ট) -২০২৬ শুভ উদ্বোধন হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়। পরে উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন অতিথিরা। এরপর উপজেলা পরিষদ কমপ্লেক্সের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া, এমপি।
আলোচনা সভা শেষে উপজেলার তিনজন সফল মৎস্য চাষীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা জ্যোৎস্না আরা বেগম, উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী বিএসসি, জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক রবিউল আলম তুহিন, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারী, মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্য চাষি ও মৎস্য চাষ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন