দিনাজপুরের খানসামা উপজেলায় ৭২টি শিক্ষা প্রতিষ্ঠানের শারীরিক শিক্ষা শিক্ষকদের সমন্বয়ে শারীরিক শিক্ষা শিক্ষক অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোফাজ্জল হোসেন (মোফা), জমির উদ্দিন শাহ বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ শারীরিক শিক্ষক ।এছাড়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুর রায়হান,বাশুলী উচ্চবিদ্যালয় শারীরিক শিক্ষক। নতুন এই কমিটির মাধ্যমে উপজেলার শারীরিক শিক্ষা শিক্ষকদের মধ্যে পারস্পরিক ঐক্য, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলা ও শারীরিক শিক্ষার কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সদস্যকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষকবৃন্দ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন