জীবাশ্ম জ্বালানি নয়, ঋণও নয় চাই খাদ্য নিরাপত্তা ও কৃষি সুরক্ষা পরিবেশ এই স্লোগানে গাইবান্ধায় জলবায়ুর পরিবর্তনে ক্ষতিপূরণের দাবিতে প্রতীকি র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক ও ছিন্নমূল মহিলা সংস্থার আয়োজনে এ র্যালি অনুষ্ঠিত হয়।
ছিন্নমূল মহিলা সংস্থা কার্যালয়ের সামন থেকে র্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে উন্নত বিশ্বের বিভিন্ন দেশের কারণে জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সে প্রতীকি বিষয়গুলো নিয়ে র্যালিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
এ সময় তারা দাবি করেন, জলবায়ু পরিবর্তনে ক্ষতিপূরণ হিসাবে ঋণ নয় তাদের শর্তহীন অর্থায়ন করতে হবে। সেই সাথে কৃষকদের সকল দুর্যোগ পরবর্তী কৃষি প্রণোদনা দিতে হবে।
র্যালীতে উপস্থিত ছিলেন, ছিন্নমূল মহিলা সংস্থার নির্বাহী পরিচালক ও সি এস ও হাব গাইবান্ধার সভাপতি মোঃ মুরসিদুর রহমান খান, ডিজেকেএস নির্বাহী পরিচালক মোঃ সাকিউল ইসলাম ,সুইচ কন্টাক্ট বাংলাদেশের ফিল্ড কো-অর্ডিনেটর মোহাম্মদ খায়রুল ইসলাম, সিভিল সোসাইটির প্রতিনিধি ডক্টর শফিকুল ইসলাম ভূঁইয়াসহ অন্যন্যরা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন