গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালীতে ট্রেনের নিচে কাটা পড়ে আব্দুল সামাদ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আব্দুল সামাদ গাইবান্ধা সদর উপজেলার ৬ নম্বর রামচন্দ্রপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবুদখালী গ্রামের মৃত আব্দুল সালামের ছেলে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে বাদিয়াখালী এলাকার শিমুলতাড়ী রেলগেটের উত্তর পাশে রেললাইনের ওপর ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা গাইবান্ধা রেলওয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে গাইবান্ধা রেলওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গাইবান্ধা রেলওয়ে স্টেশনে নিয়ে যায়।
গাইবান্ধা রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ সাহেব গনি জানান, প্রয়োজনীয় ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন