গতকাল শুক্রবার দিনাজপুর সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়নের ঘুঘুডাঙ্গা সাহাপাড়া জামে মসজিদ এর সংস্কার কার্যক্রম পরিদর্শন করেন ঘুঘুডাঙ্গা সাহাপাড়া জামে মসজিদ এর সভাপতি, বিশিষ্ট শিল্পপতি, জাহাজ ব্যবসায়ী (চট্রগ্রাম) ও সমাজসেবক আলহাজ্ব মোঃ আহসান হাবীব ও দিনাজপুর জেলা বিএনপির সহ সভাপতি আলহাজ্ব মোঃ মাহবুব আহমেদ।
বিশিষ্ট শিল্পপতি, জাহাজ ব্যবসায়ী (চট্রগ্রাম) ও সমাজসেবক আলহাজ্ব মোঃ আহসান হাবীব বলেন, মসজিদ, মাদ্রাসা হচ্ছে আলস্নাহতালার ঘর। এই ঘর যতই যত্নশীল হবে ততই মহান আলস্নাহ তালার সন্তুষ্টি পাওয়া যাবে। শুধু মসজিদ বানায় রাখলেই হবে না, মসজিদে মুসলিস্নদের আনতে হবে ও বাড়াতে হবে। মসজিদের সৌন্দর্যই হলো মুসলিস্নরা। মুসলিস্ন যতই বাড়বে আলস্নাহতালা ততই বরকত দান করবে। তাই আমাদের এ দিকে সকলকেই খেয়াল রাখতে হবে। মসজিদ মাদ্রাসায় যে কোন সহযোগিতায় আমার হাত সব সময় প্রস্তুত আছে। আমি কোন চেয়ারম্যান, এমপি হতে আসি নাই। শুধু মাত্র দোয়ার জন্যই এসেছি। আমার অসুস্থ্য সহধর্মীনির জন্য দোয়া করবেন। যাতে করে সে রোগমুক্তি লাভ করে। আর আমার পিতা-মাতার জন্য দোয়া করবেন তারা যেন জান্নাত বাসী হয়। এ ছাড়াও আমার পরিবারের জন্যও দোয়া করবেন। এতটুকু আমি চাই আপনাদের কাছে।
দিনাজপুর জেলা বিএনপির সহ সভাপতি আলহাজ্ব মোঃ মাহবুব আহমেদ পরিদর্শনকালে বলেন, মসজিদ, মাদ্রাসার উন্নয়নের জন্য সকল ধরনের সহযোগিতা আমার থাকবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন