দশমাইল হাইওয়ে মহাসড়কের রানীরবন্দরে যাত্রীবাহি বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক খলিলুর রহমান নামে এক বিশিষ্ট ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বুধবার(২৮ অক্টোবর) বেলা ১১টায় চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর বাজারে দিনাজপুর-রংপুর মহাসড়কে এ দূর্ঘটনাটি ঘটেছে।
নিহত ব্যবসায়ী আলহাজ্ব খলিলুর রহমান (৭০) খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের কুমড়িয়া গ্রামের মছিরত চেয়ারম্যান পাড়ার মৃত ফজলুর রহমানের ছেলে।
জানা গেছে, ওই সময় দিনাজপুর থেকে রংপুরগামী আশরাফী ট্রাভেলস নামে একটি গেটলক যাত্রীবাহি বাস রানীরবন্দর বাজারগামী আলহাজ্ব খলিলুর রহমানের মোটরসাইকেলটিকে পিছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক খলিলুর রহমান মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কের ওপরে পড়ে গিয়ে গুরুতর আহত হন। এ সময় স্থানীয় লোকজন গুরুতর আহত খলিলুর রহমানকে দূর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
দশমাইল হাইওয়ে থানার এস আই আতিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক বাসটি তাদের হেফাজতে রয়েছে এবং চালক পলাতক রয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন