গ্রাফিক্স ডিজাইন:বীরগঞ্জ প্রতিদিন
জনপ্রতিনিধি, পুলিশ সদস্য ও সাধারণ মানুষকে ফোন করে বিভিন্ন অজুহাতে টাকা দাবির অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
অভিযোগ রয়েছে, চক্রটি নিজেদের পরিচয় গোপন রেখে বিভিন্ন কৌশলে ফোন করে টাকা দাবি করছে। এমনকি পুলিশ সদস্যদের ফোন করে নিজেদের উর্ধ্বতন কর্তৃপক্ষের পরিচয় দিয়ে পোস্টিংসহ নানা সুযোগ-সুবিধা দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রভাবিত করার চেষ্টা করছে বলেও জানা গেছে।
প্রতারক চক্রটি যেসব মোবাইল নম্বর ব্যবহার করছে বলে অভিযোগ পাওয়া গেছে, সেগুলো হলো:
📵 ০১৩১৪০৬১৫৯১
📵 ০১৮৫৩১১০৮৯৯
📵 ০১৭৩৩৮৩৯৮৬০
সচেতন থাকুন:
• অপরিচিত নম্বর থেকে টাকা চাইলে কোনোভাবেই বিকাশ, নগদ বা অন্য মাধ্যমে টাকা পাঠাবেন না।
• ফোনে কেউ বড় কর্মকর্তার পরিচয় দিলে সরাসরি সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করে যাচাই করুন।
• কোনো ব্যক্তিগত তথ্য, ওটিপি বা পিন নম্বর কাউকে দেবেন না।
• এ ধরনের ফোন পেলে নিকটস্থ থানা বা প্রশাসনকে জানান।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন