দিনাজপুরের বিরামপুরে অনুষ্ঠিত হয়েছে চাকরি মেলা ২০২৬। মঙ্গলবার ২৭ অক্টোবর দুপুর ১২টায় মেলার উদ্বোধন করেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন।সকাল থেকেই শুরু হয় বিরামপুর সরকারি কলেজ মাঠে দিনব্যাপী এ মেলার। মেলায় অংশ নেন দেশের প্রায় ৮৩ টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান।
আয়োজকদের আশা, এর মাধ্যমে স্থানীয় তরুণ-তরুণীদের কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে। চাকরিপ্রার্থীদের সঙ্গে নিয়োগদাতাদের সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করতে আয়োজন করা হয়েছে চাকরি মেলা।
জব ফেয়ার কমিটির আহবায়ক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুন এর সভাপতিত্তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রী ডা.এ জেড এম জাহিদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম ও দিনাজপুর-৫ সংসদ সদস্য এ,জেড,এম রেজওয়ানুল হক, জেলা প্রসাশক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা, জেলা পরিষদের প্রশাসক মোফাজ্জল হোসেন দুলাল সহ বিভিন্ন উদ্যক্তা ।
উদ্বোধণী বক্তব্যে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ,জেড,এম জাহিদ হোসেন বলেন, আমরা চাই, আমাদের ছেলে মেয়েরা আমাদের চেয়ে ভালো জায়গায় অবস্থান করুক। তারা আমাদের চেয়ে যোগ্য হয়ে এই চেয়ার শুধু নয়, এর চেয়ে আরও বড় চেয়ারের মধ্যে কীভাবে বসা যায় সেভাবে নিজেদেরকে তৈরি করুক।
মন্ত্রী আরও বলেন, এই অঞ্চল একটি অবহেলিত অঞ্চল। কাজেই আমাদের এই অঞ্চলকে জাগিয়ে তুলতে এই জব ফেয়ার একটি ধাক্কা বা ঢেউ হিসেবে কাজ করবে।আজকের এই জব ফেয়ার যদি এইটুকু গাইড করতে পারে যে সুপ্ত প্রতিভার বিকাশ কীভাবে করা যাবে, আমরা মনে করি আমাদের কষ্ট সার্থক হবে।
চাকুরী প্রার্থী জাহিদ বলেন, আমি একটি বেসরকারি ওষুধ কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি পদে চাকুরির আবেদন করেছি। এ চাকরি মেলার মাধ্যমে নিজ এলাকায় থেকেই আমরা চাকরির আবেদন করার সুযোগ পাচ্ছি।এতে করে আমাদের দ‚র-দ‚রান্তে যাতায়াতের খরচ ও ভোগান্তি কমেছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন