জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে দিনাজপুর আদর্শ কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট ২০২৬) বেলা ১২টায় কলেজ মিলনায়তনে আদর্শ কলেজ ছাত্র কল্যাণ সমিতির আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছাঃ হাসিনা আক্তার বানু'র সভাপতিত্ব অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আদর্শ কলেজ গভর্নিং বডির সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল আ'লা মাহবুবুর রহমান ভুট্টো।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন আদর্শ কলেজের গভর্নিং বডির সদস্য ও হাবিপ্রবির অধ্যাপক ড. শামসুজ্জোহা, গভর্নিং বডির বিদোৎসাহী অধ্যাপক আবু সালেহ মোঃ ইব্রাহীম।
কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ হারুনুর রশীদ উজ্জলের সঞ্চালনায় আলোচনা সভা অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজের ইসলামের ইতিহাস ও সস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মেহরাব আলী,
জসীম উদ্দিন, কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রধান ও ছাত্র কল্যাণ সমিতির আহবায়ক প্রভাষক ড. জুলাইখা গুলশান আরা প্রমূখ।
যতক্ষন পর্যন্ত জুলাই সনদ সংবিধানে সংযোজন না হবে ততক্ষন পর্যন্ত আন্দােলন চালিয়ে যেতে হবে। আর জুলাই সনদ বাস্তবায়ন হলেই দেশে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে। দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।
আলোচনা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথিসহ আমন্ত্রিতবৃন্দকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। পরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
সব শেষে জুলাই শহিদদের রুহের মাগফিরাত কামনা ও আহত জুলাই যোদ্ধাদের সুস্থতা কামনা করেন মুনাজাত হয়। মুনাজাত আদর্শ কলেজের বাংলা বিভাগের সহকারি অধ্যাপক মোঃ ইয়ার আলী।