“আমাদের মিলিত সংগ্রাম, মওলানা ভাসানীর নাম”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ (১৭ নভেম্বর ২০২৬) ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর প্রধান কার্যালয়ের জয়নাল আবেদীন মিলনায়তনে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মওলানা আবদুল হামিদ খান ভাসানী স্মৃতি পাঠাগার (কলেজপাড়া, ঠাকুরগাঁও) ও ইএসডিওর যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে তাঁর বর্ণাঢ্য জীবন, রাজনৈতিক দর্শন, সংগ্রামী ভূমিকা এবং বাংলাদেশের ইতিহাসে অসামান্য অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। উল্লেখ্য, গত চার দশক ধরে নিয়মিতভাবে এ স্মরণসভার আয়োজন করে আসছে আয়োজক প্রতিষ্ঠান দুটি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ মো. আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ, ঠাকুরগাঁও জেলা এবং সাবেক উপপরিচালক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, রংপুর অঞ্চল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট সমাজসেবক ও মওলানা ভাসানীর সহচর আলহাজ্ব আনিসুল হক চৌধুরী; মো. জালাল উদ্দীন আহমেদ, সভাপতি, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ, ঠাকুরগাঁও জেলা শাখা; বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. মোদাচ্ছের হোসেন; ওবায়দুল্লাহ মাসুদ, সহ-সভাপতি, ঠাকুরগাঁও জেলা বিএনপি; মো. মনসুর আলী, সাবেক সভাপতি, ঠাকুরগাঁও প্রেস ক্লাব; আলহাজ্ব মাওলানা খলিলুর রহমান, পেশ ইমাম, ঠাকুরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদ; বীর মুক্তিযোদ্ধা নুর করীম; সুলতান উল ফেরদৌস নম্র চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান, ঠাকুরগাঁও সদর; বিশিষ্ট শিক্ষাবিদ আশরাফুল ইসলাম; মো. আশরাফুল ইসলাম, সাবেক অধ্যক্ষ, দিনাজপুর সরকারি মহিলা কলেজ; মো. নজরুল ইসলাম, সাবেক সরকারি কর্মকর্তা; গড়েয়া ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ; রূপ কুমার গুহ ঠাকুরতা (কড়ি), সাংস্কৃতিক ব্যক্তিত্ব; মো. ইয়াকুব আলী, রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এবং মাহাবুবা আক্তার, লাইব্রেরিয়ান, জেলা সরকারি গণগ্রন্থাগার, ঠাকুরগাঁওসহ জেলার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও অনুষ্ঠানে ইকো পাঠশালা অ্যান্ড কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং ইএসডিওর বিভিন্ন পর্যায়ের উন্নয়নকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মো. শামীম হোসেন পারভেজ, সাধারণ সম্পাদক, মওলানা ভাসানী স্মৃতি পাঠাগার এবং সিনিয়র হেড অব প্রোগ্রাম, ইএসডিও। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. শাহীন, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার, ইএসডিও।
আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় মজলুম জননেতা মওলানা ভাসানীর রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। পরে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মওলানা ভাসানীর সাম্য, মানবিকতা, অধিকার প্রতিষ্ঠা এবং শোষণমুক্ত সমাজ গড়ার আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন