ঠাকুগাঁও সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে ফয়সাল (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) দুপুরে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ফয়সাল সদর উপজেলার জামালপুর ইউনিয়নের শিবগঞ্জ পূর্ব পারপুগী গ্রামের মানিকের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, দুপুরের দিকে জামালপুর ইউনিয়নের শিবগঞ্জ ডিগ্রি কলেজের পাশের রেললাইনে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়েন ফয়সাল। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
কীভাবে বা কী কারণে তিনি রেললাইনে উঠেছিলেন এবং দুর্ঘটনার শিকার হলেন, সে বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, তরুণ বয়সে এমন আকস্মিক মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন