সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন,তরুণদের উদ্যোগ ও অংশগ্রহণের মাধ্যমেই দেশের দারিদ্র্য দূরীকরণ সম্ভব। ভবিষ্যতে তরুণরা দেশ ও জাতির কল্যাণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
রবিবার সকালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) পশ্চিম ক্যাম্পাসে তিনটি নতুন ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।
সেনাপ্রধান বলেন, বাংলাদেশের দারিদ্র্য দূরীকরণে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধন শেষে জেনারেল ওয়াকার-উজ-জামান ক্যাম্পাসে একটি গাছের চারা রোপণ করেন। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের পশ্চিম ক্যাম্পাস ও শিক্ষার্থীদের আবাসিক এলাকা ঘুরে দেখেন।
শিক্ষার্থীদের আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে নতুন ভবনগুলো নির্মাণ করা হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন