‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে নানা আয়োজনে দিনাজপুরের খানসামায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
রবিবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে যুব ঋণের চেক বিতরণ, সফল আত্মকর্মী আরিফা খাতুনকে ক্রেস্ট প্রদান এবং সামাজিক কর্মকাণ্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকা বিষয়ক কার্যক্রমসহ বিভিন্ন ট্রেডে যুব প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ও ভাবকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আলম তুহিন, উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এ সময় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, যুব সংগঠক, যুবক-যুবতী ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন