সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের বোচাগঞ্জে অসহায়, দুস্থ ও দরিদ্র মানুষের মাঝে পূজা উপহার হিসেবে বস্ত্র (শাড়ি ও লুঙ্গি) বিতরণ করা হয়েছে। শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে দিনাজপুরের বোচাগঞ্জে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেন বিরল-বোচাগঞ্জ ২ আসনের সংসদ সদস্য আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি। এমপির ব্যক্তিগত তহবিল থেকে এই বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
বৃহস্পতিবার বোচাগঞ্জ বড় মাঠে প্রায় ১০ হাজার সনাতন ধর্মের অসহায় ও নারী-পুরুষের মাঝে শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি, ধুতি, টি শার্ট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বোচাগঞ্জ বিএনপির বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, বোচাগঞ্জ পৌর বিএনপি সভাপতি নওশাদ আলী ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নাজমুল হুদাসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
প্রধান অতিথি সাদিক রিয়াজ এমপি বলেন, পূজা কেবল উৎসব নয়, সম্প্রীতি ও মানবতার মিলনমেলা। ধর্মের মূল বাণীই হলো মানুষের কল্যাণ করা। শারদীয় দুর্গাপূজার আনন্দ সমাজের সকল স্তরের মানুষের মাঝে ছড়িয়ে দিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান থাকবে, যেন সবাই নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ান। এই উপহার অসহায় ও দুঃস্থ মানুষের মুখে হাসি ফুটবে এবং শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার সুযোগ তৈরি হবে। আমি আমার সরকারের পাশাপাশি নিজ অর্থায়নে বিরল বোচাগঞ্জে প্রায় দশ হাজার অসহায় দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ করছি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন