‘রূপালি মাছে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে পালিত হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬।
এই উপলক্ষে রামসাগর জাতীয় উদ্যানে এক বর্ণাঢ্য শুভ উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোববার (১৬ আগস্ট, ২০২৬) বেলা ১২.০০ টায় জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর, দিনাজপুরের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে মৎস্য খাতের উন্নয়ন ও সুরক্ষায় বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা শেষে সফল মৎস্যচাষী ও বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন