দিনাজপুরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা, জেলা পরিষদের প্রশাসক,মোফাজ্জল হোসেন দুলাল,জেলা বিএনপির সহ-সভাপতি ও দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সিনিয়র সহ সভাপতি আখতারুজ্জামান জুয়েল,
ও জেলা বিএনপির সভাপতি, এছাড়া জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মশার প্রজননস্থল ধ্বংসে সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই। এ লক্ষ্যে আগামী তিন মাসজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম, সচেতনতামূলক প্রচারণাসহ বিভিন্ন বিশেষ কর্মসূচি পরিচালনা করা হবে।
পরে অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি সচেতনতামূলক র্যালিতে অংশ নেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন