দিনাজপুরে নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার স্থানীয় এনজিও ফোরাম কার্যালয়ে দিনাজপুর জেলা নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।
নেটওয়ার্কের অন্যতম সদস্য এবং দিনাজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আজহারুল আজাদ জুয়েল এর সভাপতিত্বে উক্ত সভায় বীরগঞ্জ, বিরল ও পার্বতীপুর উপজেলা সহ জেলার বিভিন্ন স্থানে সংঘটিত হিংসাত্মক ও মানবাধিকার বহির্ভূত কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। নেটওয়ার্কের জেলা সমন্বয়ক প্রীতি রায় সভা সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনা করেন ব্লাস্টের সিনিয়র রিসার্চ অফিসার সিকান্দার আলী ওসমান শান্ত, স্টাফ ল-ইয়ার অ্যাডভোকেট সৈয়দ তানভীর আজম টাইফ, নেটওয়ার্ক সদস্য বিধান দত্ত, লুকাস সরেন, উত্তম কুমার রায়, রতন সিং, কাশি কুমার দাস, রিয়াজুল ইসলাম, তনুজা শারমিন, অ্যাডভোকেট রুনা লায়লা, উত্তম শর্মা প্রমুখ।
আলোচকগণ বীরগঞ্জ, বিরল, পার্বতীপুর এর বেশ কিছু ঘটনা তুলে ধরেন এবং বলেন যে, এই সকল জায়গায় নারী, সংখ্যালঘু, আদিবাসী জনগোষ্ঠীর উপর হামলা হয়েছে এবং নির্যাতন হয়েছে। বিরলে একজনকে হত্যা করা হয়েছে। কিন্তু নিপীড়িত এই মানুষেরা আইনগত সহযোগিতা পাচ্ছে না। তাদের পাশে দাঁড়াতে মানুষ ভয় পাচ্ছে। এই অবস্থার অবসান হওয়া দরকার এবং নিপীড়িত মানুষ যেন সুরক্ষা পায় তার ব্যবস্থা করার জন্য নাগরিক সুরক্ষা নেটওয়ার্ক কিভাবে কাজ করবে তা নিয়ে আলোচনা হয়। ব্যাপক আলাপ আলোচনার পর সিদ্ধান্ত হয় যে, নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্ক স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের কর্মকর্তাদের সাথে বৈঠকে বসবে এবং পরিস্থিতির উন্নয়ন ও নিপীড়িত মানুষের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাবে। সভায় একটি কুইক রেসপন্স টিম গঠনের সিদ্ধান্ত হয়, যেন এই কমিটি যে কোন ঘটনায় দ্রুত কিছু ভূমিকা রাখতে পারে। সভায় প্রতি মাসে একটি করে নাগরিক অধিকার লঙ্ঘনের ঘটনার ফেক্ট ফাইন্ডিং আকারে তুলে ধরার ব্যাপারে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় আরো উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ফারজানা ফারহীন ইতু, শিবানী ওরাও, রুমি রানী রায়, শিউলি বাঁড়া, মাহফুজ আলম প্রমুখ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন