দিনাজপুরে ‘বাইতুল আমান জামে মসজিদ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দিনাজপুর শহরের সর্দার পাড়া (আমবাগান) এলাকায় ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।
ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন এলাকাবাসী আহমেদ শফি রুবেল,সাবেক কাউন্সিলর মাসুদুল ইসলাম মাসুদ,এটিএম মোবাসসের,সোহরাব আলী, রুস্তম জামান,মোকলেসুর রহমান প্রমুখ।
প্রধান অতিথি বলেন, "মসজিদ হচ্ছে আল্লাহর ঘর ও হেদায়েতের আলো ছড়ানোর অন্যতম কেন্দ্র। আল্লাহর ঘরের উন্নয়নে সকলকেই এগিয়ে আসতে হবে এবং মসজিদ উন্নয়নে আমার সহযোগিতার হাত অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ মুসল্লিগণ।
ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান শেষে দোয়া করা হয়। মোনাজাতে মসজিদ নির্মাণের শুভ সূচনা ও ত্বরান্বিত সমাপ্তি কামনা করার পাশাপাশি দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ প্রার্থনা করা হয়। দোয়া পরিচালনা করেন মুফতি হাবিবুল্লাহ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন