দিনাজপুরে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব দিনাজপুর জেলা শাখার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর ২০২৬) বাদ জোহর দিনাজপুর মেডিকেল কলেজের কেন্দ্রীয় জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে মুনাজাত করা হয়।
দোয়া মাহফিলে ড্যাবের জেলা আহবায়ক ডা. হাফিজুল ইসলাম, দিনাজপুর মেডিকেল কলেজে র উপাধ্যক্ষ ড্যাব নেতা ডা. সারোয়ার মুর্শেদ আলম, ড্যাব নেতা ডা. শফিউল ইসলাম, ডা. পারভেজ, ডা. আশিকুর রহমানসহ জেলা ড্যাব ও দিনাজপুর মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন