দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা পরিষদের সহযোগিতায় জুলাই গণঅভ্যুত্থান দিবস -২০২৬ উদযাপন উপলক্ষে জুলাই শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ আগস্ট -২০২৬ বুধবার সকাল ১১টায় দিনাজপুর জেলা শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সদর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস.এম হাবিবুল হাসান, জেলা পরিষদের প্রশাসক ও দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এডভোকেট মোঃ মোফাজ্জল হোসেন দুলাল, দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ লুৎফর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান,জোনাল সেটেলমেন্ট অফিসার মোহা: শাহাজান আলি, জেলা সিভিল সার্জন (ভারপ্রাপ্ত)ডাঃ মোঃ গোলাম রসুল রাখি, জেলা জামায়াতে ইসলামী আমীর অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান। আলোচনা সভায় জুলাই যুদ্ধে আহত ও নিহত পরিবারের সদস্যরা জুলাই এর গুরম্নত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। হাফেজ শহীদ সুমন পাটোয়ারীর বাবা ওমর ফারম্নক,শহীদ রম্নদ্রের বাবা সুদির কুমার সেন,আমরা জুলাই যোদ্ধা, দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ শাহীন,জূলাই যুদ্ধে আহত মোস্ত্মফা সাকিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক একরামুল হক আমিরসহ জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের অনেকেই। আলোচনা শেষে জুলাই শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। এর আগে সকাল ১০টায় গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে শহরের রড়মাঠ জিমন্যাসিয়াম সংলগ্ন স্থানে স্থাপিত জুলাই শহীদ স্মৃতিস্ত্মম্ভে পুষ্পস্ত্মবক অর্পণের মধ্য দিয়ে জুলাই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়। পর্যায়ক্রমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন দিনাজপুর সদর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি এ্যাডঃ মোফাজ্জল হোসেন দুলাল, দিনাজপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মনিরম্নজ্জামান সরকার, শিÿা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ বেলাল আহমেদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফারম্নক হোসেন, দিনাজপুর জেলা একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার মোঃ আব্দুস সালাম মিয়া, দিনাজপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বদরম্নন্নাহার সীমা, আঞ্চলিক শ্রম দপ্তর দিনাজপুরের উপ-পরিচালক মোঃ ওসমান গনি, এলজিইডি'র নির্বাহী প্রকৌশলী মোঃ আলী হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ মুরাদ হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জুলাই যোদ্ধারা। পুষ্পস্ত্মবক অর্পণ শেষে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রম্নত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।