রশনি মহিলা উন্নয়ন সংস্থা দিনাজপুর এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
বুধবার বিকেল সাড়ে ৫টায় দিনাজপুর শহরে কালিতলাস্থ রশনি মহিলা উন্নয়ন সংস্থার কার্যালয়ে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন রশনি মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোছাঃ শামসুন নাহার বেগম।
রশনি যুব নারী কল্যাণ সংস্থা'র সভাপতি মনিরুল আবেদীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রশনি মহিলা উন্নয়ন সংস্থার কোষাধ্যক্ষ শামীমা ইয়াসমিন, পাবনা ডিসি অফিসের অবসরপ্রাপ্ত উচ্চমান সহকারী অনিল বরণ হালদার ও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এ্যাকাউন্টস্ অফিসার অমিত সরকার ও অন্যরা।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল - চাল ৫ কেজি, মসুর ডাল ১ কেজি, আটা ১ কেজি, চিনি ১ কেজি, সয়াবিন তেল ২ লিটার, ছোলা বুট ১ কেজি ও লবন ১ কেজি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন