দিনাজপুরে সামাজিক অপরাধ প্রতিরোধ ও সমাজ কল্যাণ সংস্থার ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত সদর উপজেলার রামনগর মদিনা মসজিদ মোড়ে সংস্থাটির নিজস্ব উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর সমাজসেবা কর্মকর্তা মো. মাইনুল ইসলাম এবং দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূর নবী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পরিচালক মো. মঞ্জুর মুর্শেদ (সুমন), মুফতি মুহাম্মদ খায়রুজ্জামান এবং সংস্থার উপদেষ্টা মাওলানা সোহরাব হোসাইন।
উল্লেখ্য, সামাজিক অপরাধ প্রতিরোধ ও সমাজকল্যাণ সংস্থাটি একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনের মাধ্যমে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও সমাজকল্যাণমূলক কার্যক্রম নিয়ে আলোচনা করা হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন