ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ ও ভবিষ্যতের পথচলা সমৃদ্ধ করার প্রত্যয়ে দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে সোয়ান গ্রম্নপ অব ইন্ডাস্ট্রিজের ডিলার কনফারেন্স-২০২৬।
বুধবার সকালে শহরের বালুবাড়ী এলাকার পলস্নীশ্রী রেস্টুরেন্টে এ সম্মেলনে দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকার ডিলার, প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সোয়ান গ্রম্নপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক খবীর উদ্দিন। এ সময় ডিলারদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
বক্তারা বলেন, সোয়ান গ্রম্নপের ব্যবসায়িক অগ্রযাত্রায় ডিলারদের গুরম্নত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পারস্পরিক সম্পর্ক, আস্থা ও সহযোগিতার মাধ্যমে ভবিষ্যতে ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। একইসঙ্গে, প্রতিষ্ঠানের উন্নয়ন ও সাফল্যে ডিলারদের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান বক্তারা।
সম্মেলনে ডিলার ও অতিথিদের জন্য মধ্যাহ্নভোজ এবংর্ যাফেল ড্রয়ের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সোয়ান গ্রম্নপের জিএম প্রোডাকশন অ্যান্ড অ্যাকাউন্ট মো. মহসিন আলম এবং এজিএম সেলস অ্যান্ড মার্কেটিং এস এম মাহবুবুর রহমান।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন