পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গৃহীত ‘চলমান বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে ১২০০টি গাছের চারা রোপণ কর্মসূচির পালন করা হয়েছে।
রবিবার দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে কোতয়ালী থানার আস্করপুর ইউনিয়নের গৌরীপুর (ঘুঘুডাঙ্গা) এলাকায় রাস্তার ধারে বিভিন্ন জাতের ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা রোপণ করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম।
অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আব্দুল হালিমসহ স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে উক্ত কর্মসূচি পালন করা হয়।
পুলিশ সুপার উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, গাছ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ, পরিবেশের ভারসাম্য রক্ষা, নির্মল বায়ু নিশ্চিতকরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু গাছ লাগালেই হবে না, রোপণকৃত প্রতিটি চারার যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। দিনাজপুর জেলা পুলিশের চলমান বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে জেলার বিভিন্ন এলাকায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হচ্ছে। এই উদ্যোগকে সফল করতে তিনি স্থানীয় জনগণসহ সমাজের সর্বস্তরের মানুষকে নিজ নিজ বাড়ি, প্রতিষ্ঠান ও রাস্তার পাশে বেশি করে গাছ লাগানোর এবং গাছের যত্ন নেওয়ার আহ্বান জানান।এ ধরনের জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন