দিনাজপুরের শহরের পাহাড়পুর নিবাসী “পাবনা সুইটস্” ডেইরী ক্যাসেল এর স্বত্ত্বাধিকারী দিনাজপুর চেম্বার অফ কমার্স এর সাবেক পরিচালক, বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতির দিনাজপুর জেলা শাখার সাবেক সভাপতি, দিনাজপুর রোটারী ক্লাবের সদস্য, রাজ দেবোত্তর এস্টেটের নির্বাহী সদস্য, জিয়া হাট ফাউন্ডেশন, ডাইবেটিস হাসপাতাল, চক্ষু হাসপাতাল ও অরবিন্দ শিশু হাসপাতালের এর আজীবন সদস্য স্বর্গীয় নবকুমার ঘোষ এর দ্বিতীয় পুত্র ও স্বপন কুমার ঘোষ এর ছোট ভাই, আদীত্য ঘোষ, অক্য ঘোষ এর পিতা শ্যামল কুমার ঘোষ ২৫-এ নভেম্বর দিবাগত রাত-৩.২৫ মিনিটে ঢাকা কন্টি নেন্টাল ইউনাইটেড হসপিতালে চিকিৎসাধীন অবস্থায় ইহলোকের মায়া ত্যাগ করে পরলোক গমন করেন। ওঁ দিব্যান্লোকান্ স গচ্ছতু-!
তার অন্তষ্টিক্রিয়া অদ্য ২৬ নভেম্বর রোজ বৃহস্পতিবার রাত-১০.০০ মিনিটে দিনাজপুর কেন্দ্রীয় ফুলতলা মহাশ্মশানে অনুষ্ঠিত হবে। তার অন্তষ্টিক্রিয়ায় আত্মীয় স্বজন-বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ী সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। তার শেষ শ্রদ্ধাঞ্জলী অদ্য সন্ধ্যা ৭.৩০ মিনিটে গোলকুটি নিজ বাসস্থানে অনুষ্ঠিত হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন