দিনাজপুর পুলিশ লাইন্স মাঠে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃক ভবনে অগ্নি প্রতিরোধ, অগ্নিনির্বাপণ, উদ্ধার, প্রাথমিক চিকিৎসা ও অন্যান্য নিরাপত্তাবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
বুধবার অনুষ্ঠিত উক্ত মহড়ায় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয়।
পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে বলেন, অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, অগ্নিকাণ্ডের সময় দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং নিরাপদে উদ্ধার কার্যক্রম পরিচালনা জরুরি। তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডসহ যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় পূর্বপ্রস্তুতি, প্রশিক্ষণ ও সমন্বিত উদ্যোগের বিকল্প নেই। এ ধরনের মহড়া অগ্নি দুর্ঘটনার ঝুঁকি হ্রাস এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পুলিশ সুপার মহোদয় মহড়ায় অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতার জন্য দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন মোঃ আনোয়ার হোসেন, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক); মোঃ আব্দুল হালিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দিনাজপুরসহ দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টিমের সদস্যবৃন্দ এবং জেলা পুলিশ দিনাজপুরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন