দিনাজপুর সিঙ্গাপুর প্রবাসী পাশে দাড়াও ফাউন্ডেশন এর আর্থিক সহযোগিতায় দিনাজপুরের বিরলের ধর্মপুর জামকুড়ী জামে মসজিদে একটি পূর্ণাঙ্গ মাইকসেট প্রদান করা হয়েছে। মসজিদের মাইকের সমস্যার খোঁজ পেয়ে সুদূর সিঙ্গাপুর প্রবাসী একজন এ উদ্যোগ গ্রহন করেন।
বৃহস্পতিবার দুপুরে সিঙ্গাপুর প্রবাসীর পাঠানো অর্থে দিনাজপুর শহর হতে পূর্ণাঙ্গ মাইকসেট ক্রয় করে মাইকসেটটি মসজিদের সম্মানিত মোয়াজ্জেম মোঃ মোজাম্মেল হক এর নিকট হস্তান্তর করেন বিরল প্রেস ক্লাবের সভাপতি মোঃ আতিউর রহমান। এসময় বিরল প্রেস ক্লাবের নির্বাহী সদস্য মোঃ মুসলিম হকসহ স্থানীয় মুসল্লীগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন