৫৫ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে দিনাজপুর জেলার শ্রেষ্ট সমবায়গুলোকে পুরস্কৃত করা হয়। দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে “বিরল উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন”-এর পক্ষ থেকে পুরস্কার গ্রহন করেন মোঃ একরাম তালুকদার।
"করবো সমবায় - গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে সমবায় রেলি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হয় ৫৫তম জাতীয় সমবায় দিবস।
এ উপলক্ষে ৮ নভেম্বর রবিবার দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে দিনাজপুর জেলার ৭টি সমবায় সমিতিকে বিভিন্ন কেটাগরিতে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে পুরস্কার প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম এবং জেলা সমবায় অফিসার হরেকৃষ্ণ বর্মন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন