“আমরা পেরেছি, আমরাই পারবো,রক্ত দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াবো ”—এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ফাইটার্স টিম নবাবগঞ্জ (BFTN)-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২০০ তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, বজ্রপাতের ঝুঁকি কমানো এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে তালবীজ রোপণের উদ্যোগ নেওয়া হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মাসুদ রানা, অ্যাডমিন রনি ও রিমন, মডারেটর সমসের, ফয়সাল কবির ও আইয়ুব, সদস্য রকি ও নূরনবীসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্বেচ্ছাসেবীরা।
কর্মসূচিতে অংশ নেওয়া স্বেচ্ছাসেবীরা বলেন, শুধু রক্তদান নয়, পরিবেশ ও মানুষের কল্যাণেও ব্লাড ফাইটার্স টিম নবাবগঞ্জ নিয়মিত কাজ করে যাচ্ছে। একটি গাছ একটি নতুন জীবনের প্রতীক—এই ভাবনা থেকেই প্রতিষ্ঠাবার্ষিকীতে তালবীজ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও মানবসেবা, রক্তদান ও পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।
সংগঠনের সদস্যরা বলেন, “একটি গাছ মানে একটি নতুন জীবন”—এই প্রত্যয়ে সবুজ ও সুন্দর ভবিষ্যৎ গড়তে সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন