দিনাজপুরের নবাবগঞ্জে রাস পূজা ও রাস পূর্ণিমা উপলক্ষে সিতারাম মন্দির পরিচালনা কমিটির আয়োজনে শুভেচ্ছা বিনিময় করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ ও নারী ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার সিতাকোট বিহারের সিতারাম মন্দিরে রাস পূজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেন। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা এ জেড এম জাহিদ (এমপি) বলেন, “ কোনো অবস্থাতেই বাংলাদেশের মাটিতে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের জায়গা দেওয়া হবে না ইনশাআল্লাহ ”। তিনি আরো বলেন “একটি মহল দেশে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা করতে পারে।এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। দুষ্কৃতকারীদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে হবে।” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য ফ্রন্টের সভাপতি ও সিতারাম মন্দিরের সভাপতি প্রকৌশলী গজেন চন্দ্র বর্মন (স্বপন)। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার, নবাবগঞ্জ থানার কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন,উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো ইকবাল হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন