দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা মিনি স্টেডিয়াম পরিদর্শন করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
শনিবার (৩ অক্টোবর) তারা নবাবগঞ্জ উপজেলা মিনি স্টেডিয়ামে গিয়ে মাঠ, অবকাঠামো ও সার্বিক পরিবেশ ঘুরে দেখেন। এ সময় স্টেডিয়ামের বর্তমান অবস্থা, ক্রীড়া কার্যক্রম এবং মাঠের বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে সংশ্লিষ্টদের কাছে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধিরা মিনি স্টেডিয়ামের বর্তমান পরিস্থিতি এবং ক্রীড়া কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে স্টেডিয়ামের উন্নয়ন ও স্থানীয় পর্যায়ে খেলাধুলার প্রসারে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সংশ্লিষ্টদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা, মাদক থেকে দূরে রাখা এবং নবাবগঞ্জের ক্রীড়াঙ্গনের উন্নয়নে মাঠ ও অবকাঠামোর কার্যকর ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
উল্লেখ্য, দিনাজপুরের বিরামপুরে আয়োজিত বৃহৎ ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এ অঞ্চলে সফর করছেন। এরই অংশ হিসেবে তারা নবাবগঞ্জ, হাকিমেুর, মিনি স্টেডিয়াম ও জায়গা পরিদর্শন করেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন