দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১১নং মরিচা ইউনিয়নের কলোনীপাড়া জামে মসজিদে শুক্রবার (১৬ অক্টোবর) জুমার নামাজ আদায় করেছেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।
নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি সমাজ থেকে মাদক ও জুয়ার মতো সামাজিক অপরাধ নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এ সময় তিনি বলেন, সমাজকে মাদক ও জুয়া মুক্ত করতে হবে। এ জন্য স্থানীয়ভাবে একটি মাদকবিরোধী কমিটি গঠন করে সম্মিলিত উদ্যোগ নিতে হবে।
তিনি আরও বলেন, সন্তানদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে হবে। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শে সন্তানদের গড়ে তুলতে হবে, যাতে তারা সৎ, নীতিবান ও আদর্শ মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে।
তিনি বলেন, ধর্মীয় মূল্যবোধ, নৈতিক শিক্ষা ও পারিবারিক সচেতনতা সমাজ থেকে অন্যায়-অপরাধ দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত সমাজ গঠনে অভিভাবক, ধর্মীয় নেতা ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। আসুন, মহানবী (সা.)-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে নৈতিকতা, মানবিকতা ও ধর্মীয় মূল্যবোধে সমৃদ্ধ একটি সুন্দর সমাজ গড়ে তুলি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন