‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে জেলা প্রশাসন ও বিআরটিএ-এর উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-২ আসনের জাতীয় সংসদ সদস্য আলফারুক আব্দুল লতিফ।
অনুষ্ঠানে সভাপতির হিসেবে জেলা প্রশাসক মো. হুমায়ূন কবিরের সভাপতিত্বে সভাটি পরিচালিত হয়। এতে স্বাগত বক্তব্য প্রদান করেন বিআরটিএ নীলফামারী সার্কেলের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান।
সড়ক দুর্ঘটনার মূল কারণ: বক্তারা বলেন, মূলত বেপরোয়া গতি, অসতর্কতা এবং ট্রাফিক আইন না মানার মানসিকতার কারণেই অধিকাংশ দুর্ঘটনা ঘটে। তাই দুর্ঘটনা রোধে চালক, যাত্রী ও পথচারীসহ সবাইকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়।
সেরা চালকদের সম্মাননা: অনুষ্টান শেষে সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং দক্ষতার সাথে গাড়ি চালানোর স্বীকৃতিস্বরূপ জেলার পাঁচজন আদর্শ ও দক্ষ চালককে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতি: অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুজহাত তাসনীম আওন, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. সুলতান মাহমুদ, ক্যাব সভাপতি আল-আমিন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান মামুন, ট্রাফিক ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন