পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় জয়নাল আবেদিন (৫৫) ব্যাংকের সিকিউরিটি গার্ডের মৃত্যু হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) দুপুরে পঞ্চগড়-বোদা মহাসড়কের মিলগেট বাজারে এই দূর্ঘটনা ঘটে।
নিহত জয়নাল আবেদীনের বাড়ি তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের মূর্খাজোত এলাকায়।
তিনি ওই এলাকার আসিরউদ্দিনের ছেলে। জয়নাল পূবালী ব্যাংক লিমিটেড পিএলসির বোদা উপজেলা শাখায় সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন
পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার বেলা সাড়ে ১২ টার দিকে জয়নাল আবেদিন মোটরসাইকেল যোগে মিলগেট বাজার হয়ে মিলগেট-মাড়েয়া সড়কের দিকে বাঁক নিলে পেছন থেকে বোদাগামী একটি ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সড়কের উপর ছিটকে পড়ে পেট, মাথা সহ শরীরে গুরুতর আঘাত প্রাপ্ত হন। এসময় পথচারীদের সহযোগিতায় তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জয়নাল আবেদিনকে মৃত ঘোষণা করেন।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মখলেছুর রহমান বলেন, মরদেহ সুরতহাল করে আইনী প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন