প্রতিদিনের মত ব্যাটারি চালিত ভ্যান নিয়ে জীবিকার তাগিদে বের হবেন দাদু মোবারক হোসেন। সকাল বেলা গড়ে যান ভ্যান বের করার জন্য। একপর্যায়ে সেই ভ্যানের চাকার নিচে চাপা পড়েই প্রাণ গেল দুই বছর বয়সী সায়ানের।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে ঘটনাটি ঘটেছে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দামুপাড়া গ্রামে।
নিহত সায়ান ওই এলাকার সিদ্দিকুরের ছেলে।
পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, বুধবার সকাল ১০টার দিকে দাদু মোবারক হোসেন ঘর থেকে ব্যাটারি চালিত ভ্যান বের করছিলেন। এসময় সায়ান ভ্যানের পেছনে দাঁড়িয়ে থাকলেও দাদু মোবারক হোসেন বিষয়টি খেয়াল না করায় ভ্যানের চাকার নিচে চাপা পড়ে সে। এতে গুরুতর আহত হয়ে নাক ও মুখ দিয়ে রক্ত বের হয় সায়ানের। পরে পরিবারের সদস্য সায়ানকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, শিশু সায়ান নিহতের ঘটনায় মরদেহের সুরতহাল করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। কোন অভিযোগ না থাকায় এঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন