নতুন পঞ্চগড় বিনির্মাণে গণমাধ্যমকর্মীদের মতামত জানতে পঞ্চগড় জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন পঞ্চগড় জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক এম এ মজিদ।
বৃহস্পতিবার দুপুর ১২টার সময় জেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলার উন্নয়ন ও বিভিন্ন সমস্যা নিয়ে সাংবাদিকদের মতামত শোনেন প্রশাসক। একই সাথে এসব মতামত বাস্তবায়নের আশ্বাস দিয়ে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন